গাজীপুরে এক রাতেই পৃথক তিন স্থানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় থেমে থাকা তিনটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে পৃথক তিন সড়কে দুর্বৃত্তরা অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়েছিল এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুজন যুবক গিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে বাসে আগুন দেয়। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ঘটনার পর রাত আড়াইটার দিকে নগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় সড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এর কাছাকাছি সময়ে জেলার শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে থেমে থাকা একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে কয়েকজন যুবক আগুন দিয়ে পালিয়ে যায়। পরে একটি মার্কেটের নিরাপত্তা প্রহরীর দেওয়া খবরে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার ডা. মো. জাবের সাদেক বলেন, গাজীপুরে এক রাতে তিনটি স্থানে পরিবহনে আগুনের খবর পাওয়া গেছে। আমরা তদন্ত করে দেখছি এসব কাণ্ডে কারা জড়িত রয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন