ATN
শিরোনাম
  •  

খুলনায় আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

         
 খুলনায় আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

খুলনায় আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

খুলনায় আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।

এছাড়া আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনা প্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ