ATN
শিরোনাম
  •  

কপ-থার্টি : জলবায়ু সংকটের মুখোমুখি পৃথিবী, পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান

         
কপ-থার্টি : জলবায়ু সংকটের মুখোমুখি পৃথিবী, পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান

কপ-থার্টি : জলবায়ু সংকটের মুখোমুখি পৃথিবী, পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে চলছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ-থার্টি। জলবায়ু পরিবর্তনের কারণে এক দশকে ঘর হারানো ২৫ কোটি মানুষের অস্তিত্ব, হিমবাহের গলন এবং পুরনো প্রতিশ্রুতির বাস্তবায়নের বিষয়গুলো রয়েছে আলোচ্যসূচিতে। ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি হয়ে পড়েছে পৃথিবী।

যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান ও প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক নেতৃত্বে দেখা দিয়েছে বিশাল শূন্যতা। এমন বাস্তবতায় ব্রাজিলের আমাজনের বেলেম শহরে চলছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন, কপ-থার্টি।

দুই সপ্তাহব্যাপী এ বৈশ্বিক সম্মেলনে অংশ নিচ্ছেন ১২ হাজারেরও বেশি জলবায়ু আন্দোলন কর্মী। বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রতিনিধিরা পথ খুঁজছেন সংকট মোকাবেলার। তবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার আশা দেখছেন না তারা। তবে কি ব্যর্থ হবে কপ? প্রশ্ন তাদের। যদিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান তারা।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব মোড়লদের কারসাজিতে এবারও হতাশ হতে যাচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। সহায়তার বিষয়টি থেকে যাচ্ছে শুধুই আলোচনায়।

প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনার নির্বাহী পরিচালক ড. মনজুরুল হান্নান খান বলেন, এই সম্মেলন এমন এক সময়ে হচ্ছে, যখন প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী ১৯৫টি দেশের প্রায় দুই-তৃতীয়াংশই তাদের নতুন এবং উন্নত জলবায়ু কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা অতিক্রম করেছে। এই ব্যর্থতার মধ্যেই সম্মেলন কতটা সফল হয়, তা দেখতে অপেক্ষা করতে হবে ২১ নভেম্বর পর্যন্ত।

রিপোর্ট : সৈ. দা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ