ATN
শিরোনাম
  •  

বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলার হুমকি ট্রাম্পের

         
বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলার হুমকি ট্রাম্পের

বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলার হুমকি ট্রাম্পের

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প।

সোমবার, সংবাদমাধ্যমটিকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ট্রাম্পের আইনজীবীরা। চিঠিতে প্যানোরামার তথ্যচিত্রে থাকা প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাহারের পাশাপশি ক্ষমা চাইতে বলা হয়েছে, একইসঙ্গে যথাযথভাবে ক্ষতিপূরণের বিষয়টিও বলা হয়েছে।

আগামী শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়েছে। তা না হলে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি ট্রাম্পকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। যেখানে তার একটি ভাষণের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিলো, যাতে মনে হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উৎসাহিত করছেন তিনি। এই তথ্যচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ