ATN
শিরোনাম
  •  

প্রথমবার জন্মস্থানে ভোট করবেন বেগম খালেদা জিয়া

         
প্রথমবার জন্মস্থানে ভোট করবেন বেগম খালেদা জিয়া

প্রথমবার জন্মস্থানে ভোট করবেন বেগম খালেদা জিয়া

যে মাটিতে জন্ম, কেটেছে শৈশব, সেখান থেকেই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর প্রার্থিতা ঘোষণার পর দিনাজপুর-৩ আসনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। উচ্ছ্বসিত মানুষ।

জন্মজেলা থেকে প্রথমবারের মতো নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপি তাঁকে প্রার্থী ঘোষণার পর থেকেই সৃষ্টি হয়েছে উৎসবের আবহ। গর্বিত এলাকাবাসী। আনন্দ মিছিল আর মোটরসাইকেল শোভাযাত্রা করছেন তারা।

খালেদা জিয়ার জন্ম, শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে হলেও এর আগে তিনি কখনো এখান থেকে প্রার্থী হননি। আসছে সংসদীয় নির্বাচনে তিনটি আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি। বাবার বাড়ি, শ্বশুর বাড়ির সঙ্গে এই প্রথম জন্মস্থানে ভোট করবেন। সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসন। এখানে আগে দুবার সংসদ সদস্য ছিলেন তাঁর বড় বোন, প্রয়াত খুরশিদ জাহান হক।

দিনাজপুর-৩ আসনে মনোনয়ন-প্রত্যাশী ছিলেন একাধিক নেতা। তবে চেয়ারপারসনের প্রার্থিতায় তারা খুশি। তারা বলছেন, বিভাজন নয়, বরং মিলছে নতুন প্রেরণা।

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদি পৈত্রিক নিবাস ফেনী জেলার ফুলগাজীতে হলেও, খালেদা জিয়ার জন্ম দিনাজপুর সদরের বালুবাড়ী এলাকায়, এখানেই কেটেছে তার শৈশব।

রিপোর্ট : আ. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ