ATN
শিরোনাম
  •  

সিলেটে প্রথম টেস্টে কাল সকালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

         
সিলেটে প্রথম টেস্টে কাল সকালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

সিলেটে প্রথম টেস্টে কাল সকালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

নিজেদের প্রথম টেস্ট ম্যাচের রজত জয়ন্তীর পরদিনই ১৪৯তম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। সিলেটের ভালো উইকেটে জয়েরই প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত'র। ম্যাচটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়।

গত জুনে কলম্বো টেস্টের পাঁচ মাস পর টেস্ট খেলতে নামছে টাইগাররা। সেই টেস্টের পর নেতৃত্ব থেকেও সরে দাড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এই সিরিজ দিয়েই আবারো টেস্ট অধিনায়কত্বে ফিরেছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও অধিনায়কত্বের দ্বিতীয় প্রহরের শুরুটা ভালো করতে চান শান্ত। প্রতিপক্ষ আয়ারল্যান্ড অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও প্রতিপক্ষ হিসেবে তাদের সমীহ করছে বাংলাদেশ।

সিলেটের উইকেট বরাবরই 'স্পোর্টিং' হয়। এবারও সিলেটের উইকেট তেমনই আচরণ করবে প্রত্যাশা শান্তর। সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিককালে টাইগারদের মাথাব্যথা মিডল অর্ডার ব্যাটিং। তবে, ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিককে নিয়ে মিডল অর্ডার ভালো করবে বলে আশাবাদী টাইগার অধিনায়ক।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত সার্কেলে বাংলাদেশ নয় দলের মধ্যে সপ্তম হয়েছিল। ১২ টেস্টের ৪টিতে জয় পাওয়া বাংলাদেশ পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিল। নতুন সার্কেলে আরও বড় লক্ষ্য টাইগারদের।

এদিকে, টেস্টে জয়ের স্বাদ পেলেও এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা কোনো দলকে হারাতে পারেনি আয়ারল্যান্ড। সিলেট টেস্টেই সেই আক্ষেপ ঘুচিয়ে ইতিহাস লিখতে চায় আইরিশরা। বাংলাদেশে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী আইরিশ অধিনায়ক।

রিপোর্ট : আ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ