সংবাদে পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ
পক্ষপাতিত্বের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাবিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস।
ডোনাল্ড ট্রাম্প, গাজা ও ট্রান্সজেন্ডারদের অধিকারের মতো বিষয়ে সংবাদ পরিবেশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর, পদত্যাগ করলেন গণমাধ্যমটির শীর্ষ দুই কর্মকর্তা।
এছাড়া বিবিসির জনপ্রিয় তথ্যচিত্র সিরিজ 'প্যানোরামা'-তে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিলো, যাতে মনে হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উৎসাহিত করছেন তিনি। এরপরেই বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে।
এক বিবৃতিতে টিম ডেভি বলেন, কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে এসব ভুলের দায় তাকেই নিতে হবে।
অন্যদিকে, বিবিসির বার্তা প্রধান ডেবোরাহ টারনেস বলেন, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিলো, তবে ভুলের দায়ভার নিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।
সম্প্রতি বিবিসিকে 'ভুয়া সংবাদমাধ্যম ও প্রোপাগান্ডা মেশিন' বলে সমালোচনা করেন, ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
রিপোর্ট : রা. মু/টুবন