ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।
আজ সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।
ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।
দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দিল্লি পুলিশ জানায়, লালকেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে পাশের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস