ATN
শিরোনাম
  •  

আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকদের

         
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকদের

আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকদের

১১তম গ্রেডে বেতনের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা।

আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে বৈঠক শেষে এই ঘোষণা দেন তারা।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের নিশ্চয়তা দিয়েছে অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে কথায় আস্থা-বিশ্বাস রাখছেন তারা। চলমান আন্দোলন মঙ্গলবার থেকেই প্রত্যাহার করা হবে।

এই শিক্ষক নেতা আরও বলেন, দশম গ্রেডের দাবিও বহাল থাকবে। তবে, এই মুহূর্তে প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাওয়ায় এবং মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডকে যুক্তিযুক্ত মনে করায় তারা এটাকেও বড় বিজয় বলে মনে করছেন।

রিপোর্ট : স. আ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ