বিসিবির কাছে ফুটবল নিয়ে আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বাফুফে
রোববার ক্রিকেট করফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি'র নবনির্বাচিত পরিচালক আসিফ আকবর অবমাননাকর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে মঙ্গলবার বিসিবিকে চিঠি দিয়েছে বাফুফে। তবে নিজের বক্তব্যে অনড় আসিফ। বলেন, সঠিকই বলেছেন তিনি।
নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগ দিন কয়েক আগেই সামনে এনেছেন জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম। এই নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশের ক্রীড়াঙ্গনে। সেখান থেকে যখন বেরিয়ে আসার পথ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখনই অবমাননাকর বক্তব্যে ফুটবলকে ক্রিকেটের শত্রু বানিয়ে ছাড়লেন আসিফ আকবর।
বিসিবির ক্রিকেট কনফারেন্সে ফুটবলের বিরুদ্ধে এন্তার অভিযোগ এনেছেন কুমিল্লার জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসা এই পরিচালক। ক্রিকেটকে আভিজাত্যের খেলা আখ্যা দিয়ে দেশের ফুটবলারদের ব্যবহার খুব খারাপ বলে মন্তব্য করেন তিনি।
আসিফ আকবরের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। অনেকের মতে ফুটবল ও ফুটবলারদের এমন বক্তব্য পুরো ক্রীড়া সমাজের জন্য হতাশাজনক। আসিফ ক্ষমা না চাইলে বড় অ্যাকশনে যাওয়ার হুমকিও দেন সাবেক ও বর্তমান ফুটবলাররা।
সোমবারই আসিফের এমন অশোভন মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে বাফুফে। তাদের ভাষায়, এই দৃষ্টিকটু ও অশোভন বক্তব্য ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। ক্রিকেট কনফারেন্স থেকে এমন মনোভাবকে দুঃখজনক ও উদ্বেগজনকও মনে করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবি এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও আসিফ আকবর থোড়াই কেয়ার ভাব প্রকাশ করে আজ সোমবার ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিন বলেছেন, ‘যা বলেছি ঠিকই বলেছি।’
রিপোর্ট : ই/টুবন