ATN
শিরোনাম
  •  

ন্যাশনাল হিরো’ খেতাব পেলেন ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক সুহার্তো

         
ন্যাশনাল হিরো’ খেতাব পেলেন ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক সুহার্তো

ন্যাশনাল হিরো’ খেতাব পেলেন ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক সুহার্তো

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ‘ন্যাশনাল হিরো’ খেতাবে ভূষিত করেছে প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো সরকার।

সোমবার, জাকার্তার মেরদেকা প্রাসাদে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুহার্তো, দেশটির চতুর্থ প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদ ও শ্রম অধিকারকর্মী মারসিনাহ ১০ জনকে ‘ন্যাশনাল হিরো’ ঘোষণা করা হয়।

তবে সরকারের এমন পদক্ষেপের বিরোধীতা করে বিক্ষোভ করেন দেশটির অনেক সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ইন্দোনেশিয়ায় তিন দশকেরও বেশি সময় শাসন করেন সাবেক প্রেসিডেন্ট সুহার্তো। সেময় ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি হয় দেশটিতে। একইসঙ্গে শত শত কোটি ডলার আত্মসাত করার পাশাপাশি রাজনৈতিক দমনপীড়ন ও লাখ লাখ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বর্তমান প্রেসিডেন্ট সুবিয়ান্তোর এমন পদক্ষেপকে ‘ইতিহাস বিকৃতির চেষ্টা’ বলে আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্দোনেশিয়া। ২০০৮ সালে ৮৬ বছর বয়সে মারা যান সাবেক প্রেসিডেন্ট সুহার্তো।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ