ATN
শিরোনাম
  •  

নির্বাচন পিছিয়ে গেলে প্রধান দুই দল দায়ী থাকবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

         
নির্বাচন পিছিয়ে গেলে প্রধান দুই দল দায়ী থাকবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন পিছিয়ে গেলে প্রধান দুই দল দায়ী থাকবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার কারণে আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে প্রধান দুই দল দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সংস্কার অস্বীকার করলে বিএনপি এবং গ্যাপ মার্কেটে বড় দল হয়ে উঠা জামায়াত নেতাদের অবস্থা আওয়ামী লীগ নেতাদের মতোই হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীষর্ক এই আলোচনা সভার আয়োজন করে এনসিপির শ্রমিক উইং জাতীয় শ্রমিক শক্তি।

এতে এনসিপির নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর বাধার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সম্ভব হয়নি। নৌকার ভোট পাওয়ার জন্য দুই দলই বেলেল্লাপনা করছে বলেও মন্তব্য করেন তারা।

সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক পাটওয়ারী বলেন, ফ্যাসিবাদের আমলে বার বার শ্রমিকদের জিম্মি করে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি জানান তিনি।

রিপোর্ট : আ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ