ATN
শিরোনাম
  •  

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৫

         
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সন্ধ্যায় লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাকের সাথে লাকসাম- চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ির সামনে ইউটার্নে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী একটি সিএনজি ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারীসহ ৩ জন নিহত হয়। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রি ছিলো। এই সময় আরও ৫ জন আহত হয়।

এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ অজ্ঞাতনামা আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিপোর্ট : সৈ. দা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ