ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার
রাজধানীতে ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী, যাদের কার্যক্রম আগেই নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিএমপি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-এর সমন্বয়ে রাজধানীজুড়ে দোষীদের গ্রেপ্তারের তৎপরতা জোরদার করা হয়েছে। রাজধানীর সব গির্জা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
এক বিবৃতিতে আবারও আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক ঐক্য রক্ষায় অটল প্রতিশ্রুতি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে ঘোষণা করেছে- দেশের ধর্মীয় সহাবস্থান ব্যাহত করার যেকোনো প্রচেষ্টাকারীরা আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হবে।
রিপোর্ট : সা. সু/টুবন