রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী ৩৪ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে আজ (মঙ্গলবার) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা তাদের সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ঝটিকা মিছিল, অর্থায়ন, সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড ও সহিংসতার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।
এর আগে গত রবিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছিল ডিএমপি। এর ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষিদ্ধ দলের বিভিন্ন কর্মসূচি বানচাল করতে গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স