রাজধানীতে ফাঁকা জায়গায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
আজ সোমবার (১০ নভেম্বর) শুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে তাকা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স