রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আজ সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কিভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। এখনও আমাদের কাছে এই বিষয়ে কোনো সংবাদ বা তথ্য আসেনি। এছাড়া, কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মেরুল বাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হবে। তদন্ত করে দেখা হবে এটি নিছক আগুনের ঘটনা, নাকি কেউ আগুন দিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স