ATN
শিরোনাম
  •  

দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল

         
দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল

দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: মির্জা ফখরুল

দেশে যত সংকট রয়েছে সবই তৈরি করা নাটক এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বোঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।

তিনি আরও বলেন, দেশে যত সংকট দেখছেন সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বোঝে না।

বিএনপি মহাসচিব বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এবারে ভোটটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাই আমার শেষ নির্বাচন তাই আপনাদের কাছে এবারে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চাই।

তিনি বলেন, আমরা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসব। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভা চলাকালে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। পরে চেয়ারে বসে বক্তব্য শেষ করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ