থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবে শতাধিক নিখোঁজ
থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে একটি নৌকা ডুবে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার ও ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মালয়েশিয়ার কেদাহ ও পার্লিসের উত্তরাঞ্চলের সামুদ্রিক কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মুস্তাফা জানিয়েছেন, প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে নৌকাটি মিয়ানমারের বুথিডাং থেকে যাত্রা শুরু করেছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক। তাদের মধ্যে দুইজন রোহিঙ্গা পুরুষ ও একজন বাংলাদেশি ছিলেন, বাকি সাতজনের পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মৃতদেহটি রোহিঙ্গা নারীর বলে জানা গেছে।
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পুলিশ প্রধান আদজলি আবু শাহ বলেন, মালয়েশিয়াগামী ওই যাত্রীরা প্রথমে একটি বড় নৌকায় উঠেছিলেন। তবে সীমান্তের কাছে আসার পর তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করা হয়। যার প্রতিটি নৌকায় প্রায় ১০০ জন করে যাত্রী ছিলো। যাতে কর্তৃপক্ষের নজর এড়ানো যায়। অন্য দুই নৌকার অবস্থান এখনও জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন