ইসলামী দলগুলো এবার নির্বাচনি জোট নয়, আসন ভাগাভাগি করবে। এই সমঝোতার জন্য নিজেদের দলীয় স্বার্থেও সর্বোচ্চ ছাড় দিতে চায় তারা। ৫ দফা দাবি নিয়ে মাঠে আন্দোলনরত দলের একাধিক নেতা বলছেন, শুধু ধর্মভিত্তিক নয়, যে কোন দলই এই সমঝোতার অংশ হতে পারে।
৫ আগস্টের পর থেকে একই বাক্সে ভোট নীতির কথা বলে আসছে জামায়াতে ইসলামীসহ ইসলামী দলগুলো। এসব দলের শীর্ষ পর্যায়ের নেতারাও এমন কথা বলছেন এখনও।
ইতোমধ্যেই জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আলাদা আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ধর্মভিত্তিক দলগুলো।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মতে, রাজনৈতিক জোট গঠন নেতৃত্ব দানকারী দলের কর্তৃত্বে চলে। তাই এই জায়গায় পরিবর্তন আনার লক্ষ্য তাদের।
বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মামুনুল হক বলেন, সমঝোতা বা জোট কোনোটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে, তাদের লক্ষ্য ভোটে একটি আসনে একজনই প্রার্থী থাকবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন মনে করেন, এভাবে আসন সমজোতায় পৌঁছাতে দরকার দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠা। দলগুলোর এবারের সিদ্ধান্তও এরকমই।
শুধু ৫ দফা দাবি নিয়ে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর জন্যই এই সমঝোতা নয়, চাইলে যে কোন দলই এর অংশ হতে পারে। তবে সাবার আগে জুলাই সনদ বাস্তবায়ন চান তারা।
রিপোর্ট : ফে. আ/টুবন